বেতাগী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে ফকির হাফেজ আবদুল হাকিমের হোছায়নীয়া দরবার খানকায়ের উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে ওয়াজ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। খানকায়ের সভাপতি হাফেজ আবদুল হাকিমের সভাপতিত্বে এতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও বয়ান করেন, মির্জাগঞ্জ,পটুয়াখালীর আল্লামা হযরত মাওলানা নুরুল ইসলাম বুলবুলে বাংলাদেশ। শেষে আখেরী মোনাজাত পরিচালনা করা হয়। পরিচালনা করেন মাওলানা আবু তোহা।




