ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৮:৫৯ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : হরতালের নামে দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ছাতকে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে সমাবেশ করেছে। ১৬ নভেম্বর শনিবার বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ আ’লীগ নেতা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় তিনি বলেন, বিএনপি-জামাত নৈরাজ্য সৃষ্টি করে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চায়। হরতালের নামে তারা মানুষ পুড়িয়ে মারছে। যুদ্ধাপরাধিদের বাঁচাতে বেগম খালেদা জিয়া উঠেপড়ে লেগেছেন। তাদের সব ধরনের নৈরাজ্য রাজপথে মোকাবেলা করা হবে। তিনি বলেন, এখনো দেশের শতকরা ৭০ভাগ মানুষ জননেত্রী শেখ হাসিনা সরকারের উপর আস্থাশীল। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। কেন্দ্রিয় সকল কর্মসূচি পালন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
পৌর আ’লীগের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা, সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগের সম্ভাব্য প্রার্থী শামীম আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন আ’লীগ নেতা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টু, যুক্তরাজ্য যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাছুম আহমদ তালুকদার, যুক্তরাষ্ট্র আ’লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!