জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) ছাতক উপজেলা জনশিখন কেন্দ্র (সিএলসি) ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। রবিবার সকালে কালারুকা ইউনিয়নের গড়গাঁও এফআইভিডিবি’র কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সিংগুয়া জনশিখন কেন্দ্রের ময়না মিয়ার সভাপতিত্বে ও এফআইভিডিবি’র টিম লিডার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে শেওতরপাড়া জনশিখন কেন্দ্রের এমদাদুল ইসলাম বকুলকে সভাপতি ও নিজগাঁও কেন্দ্রের জাহাঙ্গীর আলম রাসেলকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট উপজেলা জনশিখন কেন্দ্র (সিএলসি) ঐক্য পরিষদ গঠন করা হয়। কমিটিতে সিংগুয়া জনশিখন কেন্দ্রের ময়না মিয়াকে সহ-সভাপতি, পূর্ব রামপুর কেন্দ্রের শুকুর আলীকে সহ-সম্পাদক, কুপিয়া কেন্দ্রের আব্দুল কাইয়ূমকে অর্থ সম্পাদক, কাঞ্চনপুর কেন্দ্রের সাঈম উদ্দিন মেম্বারকে প্রচার সম্পাদক, লুবিয়া কেন্দ্রের মনিরুজ্জামান, কুপিয়া কেন্দ্রের আব্দুল মতিন ও আজগর আলীকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন। গ্রাম্য জনগোষ্ঠির শিক্ষার উন্নয়নে ২০১০সালে এফআইভিডিবি উপজেলার ১৯টি গ্রামে জনশিখন কেন্দ্র গঠন করে। এসব গ্রামের জনশিখন কেন্দ্রের সদস্যদের নিয়ে গঠন করা হয় উপজেলা জনশিখন কেন্দ্র ঐক্য পরিষদ।




