তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লায়ও শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওই পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ২ নভেম্বর শনিবার মধ্যরাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন শক্তির প্রতীক এবং অসুর বিধনকারী শক্তির দেবী। হিন্দুরা বিশ্বাস করেন সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন।
এদিকে, শ্যামা পূজা উপলক্ষে কুমিল্লা মহানগরী’র রাজরাজেশ্বরী কালীবাড়ী, কাত্যায়নী কালীবাড়ী, সিদ্ধেশ্বরী কালীবাড়ী, ঠাকুরপাড়া কালীগাছতলা কালী বেদী, আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী, ময়নামতি কালীবাড়ী, দেশওয়ালীপট্টি, কাপড়িয়াপট্টি, চকবাজারসহ নগরী’র অন্যান্য কালী মন্দির পরিদর্শন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী, কোষাধ্যক্ষ সুবাস চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী রাজু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, কুমিল্লার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার সদস্য সচিব ডা. মধুসূদন রায়, ছাত্র-যুব-ঐক্য পরিষদ জেলা কমিটি’র সভাপতি মধুসূদন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।




