ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। পরে পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুলাহ পনির,বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পলী উন্নয়ন সমবয় মন্ত্রণালয়ের উপ সচিব ও প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব -১ মোঃ খাইরুল ইসলাম মান্নান, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোঃ মজিবুল হক কামাল। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপন,মোঃ জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, মোঃ হাবিবুর রহমান উজির সিকদার,এ্যাডভোকেট আব্দুর রহমান নান্টু,কেন্দ্রীয় ছাত্র নেতা মোঃ অলিউলাহ আহাদ,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান মোঃ জাহাঙ্গীর হোসেন মোলা,কাওসার হোসেন জেনিব প্রমূখ।




