ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে বাল্য বিয়ে দেয়ার সময় আসর থেকে বর কনে সহ আটক-৬

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০১৩ ৯:৩১ অপরাহ্ণ

Ballo bIyeআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বাল্য বিয়ে দেয়ার সময় পুলিশের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়। এসময বিয়ের আসর থেকে বর তার ভাই ভগ্নিপতি কনে তার পিতা সহ ৬ জনকে পুলিশ আটক করে থানা হেফাজতে নিয়েছেন। এদিকে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, আদমদীঘির অন্তাহার গ্রামের দিলবর রহমানের পুত্র আবু সাইদ ওরফে শাহিন (২৩) এর সাথে উপজেলার ছাতিয়ানগ্রামের আবু বক্কর ছিদ্দিকের  নাবালিকা কন্যা ৮ম শ্রেনীর ছাত্রী আয়শা ছিদ্দিকা  (১৩) বিয়ে সম্পন্ন করতে শুক্রবার  রাতে  ছাতিয়ানগ্রামে কনের বাড়ীতে বর শাহিন সহ তার লোকজন উপস্থিত হয়ে বিয়ের পড়ানোর প্রস্ততি গ্রহন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাল্য বিয়ে বন্ধ করে বাল্য বিয়ের প্রস্ততি নেয়ার অপরাধে বর আবু সাইদ ওরফে শাহিন, তার ভাই লিটন,ভগ্নিপতি আব্দুল হান্নান প্রতিবেশী বাবর আলী, কনে আয়েশা চিদ্দিকা, তার পিতা আবক্কর ছিদ্দিককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ফলে বাল্য বিয়ের অভিশাপ থেকে রেহায় পেল নাবালিকা আয়েশা ছিদ্দিকা। কনের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গিকারে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চেয়াম্যান আলহ্জ্বা আব্দুল মোত্তাকিন তালুকদার জিম্মা নামা বর ও কনে পক্ষকে থানা থেকে ছেড়ে দেয়া হয় বলে পুলিশ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!