কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় স্থলবন্দর অথরিটির চেয়ারম্যান ওয়াই এস সাচরাওয়াত ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদ। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্থলবন্দর পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি আর মাসাকুইকে, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্ণেল গাজী আসাদুজ্জামান, বিএসএফ’র ১৭৩ ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মেজর জিন্দা কুমার, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রেজাউল করিম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা, ইউএনও মো. সাজেদুর রহমান, সিএ্যান্ড এফ এসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বাবলু ও সেক্রেটারি আব্দুল হক প্রমুখ। বন্দর পরিদর্শন শেষে অতিথিবৃন্দ দুপুর আড়্টাায় দু’দেশের সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তারা দৌলতগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর যাতে দ্রুত চালু করা যায় সে বিষয়ে দু’ দেশের কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলেন।
এ সময় আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদ্দীন আহমেদ।




