শ্যামলবাংলা ডেস্ক : চাঞ্চল্যকর ফেলানী হত্যা মামলায় ন্যায়বিচার ও তিপূরণের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হচ্ছেন ‘মানবাধিকার সুরা মঞ্চ’ (মাসুম)।

সীমান্ত হত্যা নিয়ে কাজ করা পশ্চিমবঙ্গের এই মানবাধিকার সংগঠনটির পরিচালক কিরিটি রায় শুক্রবার একথা জানান, ফেলানীর বিচারের আর্জি জানিয়ে শিগ্গির সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করা হবে। মামলার আইনি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে কথা হয়েছে সংগঠনটির কর্মকর্তাদের।
ফেলানী হত্যা মামলার সাীদের সাথে কথা বলতে বাংলাদেশে আসার কথা ছিল কিরিটি রায়ের কিন্তু দুইদিন আগে কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ভিসার না দেয়ায় তার বাংলাদেশ সফর বাতিল হয়। এনিয়েও তিনি ােভ প্রকাশ করেন ।

উলেখ, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ । ফেলানির নিথর দেহ কাঁটাতারের বেড়ার ওপরে ঝুলে থাকে কয়েক ঘণ্টা । এই ছবি বিভিন্ন গণমাধ্যমগুলিতে ফলাও করে ছাপা হলে দেশবিদেশে জনগণ ও মাানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে বিএসএফ।
অবশেষে আড়াই বছর তদন্ত শেষে গত ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের কুচবিহারে বিএসএফের নিজস্ব আদালতে আলোচিত এই হত্যা মামলার রায়ে অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে খালাস দেয়া হয। এনিয়ে আবারো সমালোচনার তীব্র ঝড় উঠলে সমালোচনার মুখে এবার মামলার পুনর্বিচানের ঘোষণা দিয়েছেন বিএসএফ প্রধান।




