শ্যামলবাংলা ডেস্ক : রাশিয়ায় সাময়িকভাবে আশ্রয় পাওয়া এডওয়ার্ড স্নোডেন ১ নভেম্বর থেকে কাজে যোগ দিয়েছেন। আমেরিকার বিশেষ বাহিনীর খবর ফাঁস করায় গুপ্তচর বৃত্তি ও গোপন খবর ফাঁস করে দেওয়ার জন্য অভিযোগ আনা হয়েছে।
রাশিয়ায় স্নোডেন আপাতত: সেদেশের একটি বৃহত্তম ইন্টারনেট রিসোর্সেস কোম্পানীর হয়ে কাজ করবেন।
তার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনেই বিস্তারিত গোপন রাখা হয়েছে।

পয়লা আগষ্ট তাকে রাশিয়াতে এক বছরের জন্য পলাতক হিসাবে আশ্রয় দেওয়া হয়েছে. অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন রক্ষা বিভাগ এডওয়ার্ড স্নোডেনের বহিঃস্কার দাবী করে চলেছে. নিজের দেশে এডওয়ার্ড স্নোডেনের নামে গুপ্তচর বৃত্তি ও গোপন খবর ফাঁস করে দেওয়ার জন্য অভিযোগ আনা হয়েছে. এই খবরের প্রত্যেকটির জন্য তার দশ বছরের উপরে জেল খাটার শাস্তি হতে পারে.




