ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৮:৪৪ অপরাহ্ণ

Coctelস্টাফ রিপোর্টার : শেরপুর শহরের প্রাণকেন্দ্র থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। ৩০অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের খাদ্যগুদাম ও সড়ক-জনপথ বিভাগের অফিসের মাঝামাঝি সড়ক থেকে ওই ককটেল উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পুলিশের এক সদস্য শহরের খাদ্যগুদাম সড়ক অতিক্রমের সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন  অজ্ঞাত ২ যুবককে কিছু জিজ্ঞেস করতেই তারা একটি ব্যাগ ছুড়ে ফেলে দৌড়ে পালায়। পরে ওই ব্যাগে দেখা যায় পলিথিনে মুড়ানো ৪ টি তাজা ককটেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারসহ থানা, ডিবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘটনাস্থলেই বালি ও পানি দ্বারা সেগুলো নিস্ক্রিয় করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই অজ্ঞাত যুবকরা ওই ককটেল বহন করছিল। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!