মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার গ্রামে তসলিমা বেগম (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ অক্টোবর বুধবার সকালে নিজ বাড়ির শোবার ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তসলিমা উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইগ্রামের আইয়ূব আলীর মেয়ে।
জানা যায়, স্থানীয় ধলাইগ্রামের আইয়ূব আলীর মেয়ে বুধবার সকালে তার শোবার ঘরের তীরের মধ্যে গলায় ওড়না পেছানো অবস্থায় তসলিমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




