ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিংবদন্তী সংগীতশিল্পী মান্না দে স্মরণে মেহেরপুরে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ১২:৫৬ অপরাহ্ণ

Pic-5মেহের আমজাদ, মেহেরপুর :  মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সদ্য প্রয়াত উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী মান্না দে স্মরণে কথা ও গানের মধ্য দিয়ে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী মেহেরপুর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লা আল আমিন ধুমকেতু, উদীচী মেহেরপুর জেলা সংসদের সাবেক সাধারন সম্পাদক শ্বাশত নিপ্পন, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুবুল হক মন্টু প্রমুখ। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন মীর সাউদ আলী চন্দন, ফৌজিয়া আফরোজ তুলি, সাফিনাজ আরা ইরানি, মাসুদুল হাসান, চমক, টাবলু, পিংকী, অনু প্রমুখ। সংগীত সন্ধ্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মেহেরপুর-এর সম্পাদক রশিদ হাসান খান আলো, বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক বিলকিস আরা সিদ্দীকা প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!