ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হরতালের প্রথম দিনে মাঠে ছিল না বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৬:৩৮ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের মেয়াদে বরাবরের মত এবারও হরতাল কর্মসূচিতে মাঠে ছিল না শেরপুরের বিএনপি। ২৭ অক্টোবর রবিবার ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে সকালের কোন পিকেটিং কিংবা বিকেলে হরতালের সমর্থনে কোন মিটিং-মিছিল দূরে থাক, বিএনপি-জামায়াত বা জোটের কোন নেতাকর্মীর টিকিটি পর্যন্ত দেখা যায়নি রাস্তায়। বরং দলীয় আইনজীবী নেতারা অন্যান্য দিনের মত এদিন যথারীতি আদালতে তাদের মামলা-মোকদ্দমা পরিচালনায় ব্যস্ত সময় কাটিয়েছেন।
অন্যদিকে জেলা সদর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরিণ দু’একটি সড়ক ছাড়া সবগুলোতেই সিএনজি অটোরিক্সাসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে। জেলা সদরসহ উপজেলা সদরগুলোতে প্রায় দোকান-পাটই খোলা ছিল। অফিস-আদালতে স্বাভাবিক কাজ-কর্ম হয়েছে। হরতালের পূর্বরাত থেকেই জেলা সদরসহ উপজেলা সদরগুলোতে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর অধিক তৎপরতা ছিল লক্ষণীয়। ফলে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!