নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যেকোন দিন দলীয় প্রধান শেখ হাসিনার সাক্ষরে তা প্রকাশ হতে পারে। অন্যদিকে বিএনপির প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত না হলেও আজকালের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের ৭৫২টি ইউনিয়নের মধ্যে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে। সে অনুযায়ী ২২ ফেব্রুয়ারি ওই ১২টি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন ওয়ারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছে তারা হচ্ছেন পোড়াগাঁও ইউনিয়নে আদিবাসী নারী প্রার্থী বন্দনা চাম্বুগং, নন্নী ইউনিয়নে বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, নয়াবিল ইউনিয়নে নুর ইসলাম, রামচন্দ্রকুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, কাকরকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, নালিতাবাড়ী ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, বাঘবেড় ইউনিয়নে সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুস সবুর, মরিচপুরান ইউনিয়নে শফিক আহাম্মেদ, যোগানিয়া ইউনিয়নে হাবিবর রহমান হবু, রূপনারায়নকুড়া ইউনিয়নে মিজানুর রহমান মিজান ও কলসপাড় ইউনিয়নে আবুল কাশেম।




