ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বাজারের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক আবু কাহের মুন্সি (১১৩) ১ জানুয়ারী শুক্রবার বিকেলে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে ৪ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১ টায় স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে উপজেলা জামে মসজিদ গোরস্থানে দাফন করা হয়। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আমিরুজ্জামান লেবু, সদর ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন খান, প্রেসকাবের সভাপতি খোরশেদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।




