ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা র্যাসডো’র উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মশারী বিতরণ করা হয়। এ উপলক্ষে ১৫ নভেম্বর সোমবার স্থানীয় ডাকাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, ময়মনসিংহ অঞ্চলের ব্র্যাক প্রতিনিধি আব্দুর রউফ, র্যাসডোর স্থানীয় ব্যবস্থাপক নেপাল সুন্দর নিয়োগী, শ্রীবরদী উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শহিদুল্লাহ প্রমুখ। পরে বিভিন্ন এলাকা থেকে আগত ৩শ’ ৬৪টি হত-দরিদ্র পরিবারের মাঝে ১টি করে কীনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।




