মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় ৯ অক্টোবর বুধবার জাতীয় তামাকমুক্ত দিবস উপল্েয দনি বাজার বাস স্ট্যান্ড এলাকায় বাস ড্রাইভার, হেলপার, যাত্রীদের মধ্যে সচেতনামূলক ধূমপান বিষয়ক ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া পলী উন্নয়ন ফাউন্ডেশনএর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় পলী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বদরুল হোসেন খান এর সভাপতিত্বে প্রচার ও আলোচনা সভায় এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা অনলাইন এ্যাসেসিয়েশনের সেক্রেটারী ও কুলাউড়া প্রেসকাব সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ বলেন, প্রতি বছরে তামাক ব্যবহারের ফলে ১২লাখ এর বেশী মানুষ প্রধান ৮টি রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে তামাক ব্যবহারে প্রতিবছর ৫৭ হাজার মানুষের মৃত্যু এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করে। বাংলাদেশ পৃথিবীর সর্বাধিক তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে একটি। তামাক ব্যবহারে জনস্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি পাবলিকপ্লেস ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপান মুক্তস্থান গড়ে তোলার পাশাপাশি প্রকাশ্যে ধূমপান আইনে জরিমানা সহ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বিশেষ অতিথি ছিলেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে মোঃ আকবর আলী, আব্দুস শহীদ মাখন, মঞ্জুরুল আজিজ চৌধুরী মঞ্জু, মনসুর আহমদ, আজির মিয়া, দিপু মিয়া, পলী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, বাসস্ট্যান্ড ম্যানেজার রাখাল বাবু, মাসুম আহমদ, সোহেল আহমদ, আব্দুর রউফ, বাসচালকদের মধ্যে মোহাম্মদ আজাদ, লাভুল মিয়া, মিন্টু, মুকিত মিয়া, সুমন আহমদ, সিজিল মিয়া, মনা প্রমুখ।
বক্তারা হাসপাতাল, শিা প্রতিষ্ঠান, জনবহুল এলাকায় তামাক বিরোধী প্রচারণা বাড়ানোর জন্য মতামত ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে বাস ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মাঝে ধূমপান মুক্ত লিপলেট বিতরন করা হয় ।




