ads

শনিবার , ৪ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদির বিমান থেকে গ্রেনেড উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৪, ২০১৪ ৮:৪৪ অপরাহ্ণ

moid-air-indiaশ্যামলবাংলা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষমান রাখা এয়ার ইন্ডিয়ার স্ট্যান্ডবাই বিশেষ বিমান থেকে একটি নিষ্ক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার জেদ্দায় তল্লাশি চলানোর সময় বিমানের বিজনেস ক্লাস থেকে ওই নিষ্ক্রিয় গ্রেনেডটি উদ্ধার হয়। এর ফলে বড়সড় প্রশ্নের মুখে মোদির নিরাপত্তা৷ খবর পেয়ে সেখানে পৌঁছেছেন ভারতীয় গোয়েন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা আধিকারিকরা।
মার্কিন সফর সেরে নরেন্দ্র মোদী দেশের ফেরার পরই ব্যবসায়িক কাজের জন্য জেদ্দার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি৷ বাণিজ্যিক কাজে মুম্বাই-হায়দরাবাদ-জেদ্দা রুটে চলাচল করে এটি৷ জেদ্দায় পৌঁছানোর পর বিমান থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়৷ এদিকে ওই ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!