ads

শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০১৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৭

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০১৩ ১২:৪১ অপরাহ্ণ

nigeriaশ্যামলবাংলা ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮৭ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৮৭টি লাশ উদ্ধার করা হয়েছে। ওই হামলায় এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। বোরনোর পরিবেশ রক্ষা সংস্থার কর্মকর্তা সাইদু ইয়াকুবু জানান, ঝোঁপঝাড় থেকে ৮৭টি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লোকজন এখনও সন্ধান চালাচ্ছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে বোরনো রাজ্যের বেনিশেক শহরের বাইরে অবস্থান নেয় বোকো হারামের সদস্যরা। বোকো হারামের সদস্যরা সামরিক বাহিনীর পোশাক পরে ছদ্মবেশে মঙ্গলবার শহর থেকে পালিয়ে যাওয়ার সময় লোকদের গুলি করে হত্যা করে। ওইসময় শহরে অনেক ঘর-বাড়িও পুড়িয়ে দেয় তারা।
বোরনোর গর্ভনর কাশিম শেত্তিমা রাজধানী মাইদুগুরি থেকে ৭০ কিলোমিটার দূরের হামলার শিকার বেনিশেক পরিদর্শনে গিয়ে ওই হত্যাকাণ্ডকে বর্বর হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বোকো হারামের হামলার কথা মাথায় রেখে ২০১৩ সালের মে মাসে উত্তর-পূর্বাঞ্চলের ৩টি রাজ্যে জরুরি অবস্থা জারি করে নাইজেরীয় সরকার। নাইজেরিয়াকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য লড়াই করছে বোকো হারাম। সরকারকে পশ্চিমাপন্থি উল্লেখ করে তা পতনের জন্য লড়াই করছে তারা। ২০০৯ সালে নাইজেরিয়ার বিভিন্ন অংশে ব্যাপকহারে বোমা ও বন্দুক হামলা চালিয়েছিল বোকো হারাম। নাইজেরিয়ায় গত ৪ বছরে জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৩ হাজার ৬শ জন নিহত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!