রাজশাহী প্রতিনিধি : মেধাবী স্কুল শিক্ষার্থী সুজন সরকার দূরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার দরিদ্র শুকুমার সরকারের এই মেধাবী ছেলের দারিদ্র জয়ের স্বপ্ন থমকে যেতে বসেছে। গলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ব্যয় সামাল দিতে গিয়ে পরিবার সর্বশান্ত হয়ে গেছে। রাজশাহী আদর্শ স্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থীকে বাঁচাতে তার বাবা শুকুমার সরকার সমাজের বৃত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন করেছে।
সুজনের বাবা সুকুমার সরকার বলেন, গত কয়েক মাস ধরে রাজশাহীর চিকিৎসক ডা. মাঈন উদ্দিনের তত্ত¡বধানে আমার ছেলে চিকিৎসাধীন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধার দেনা করে দুই লক্ষাধিক টাকা খরচ করেছি। দরিদ্র হওয়া যখন নিজের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছি না সেই অবস্থায় আমার একমাত্র এই ছেলের চিকিৎসা ব্যয় চালানো আমার পক্ষে কষ্টসাধ্য।
তিনি আরো বলেন, চিকিৎসক জানিয়েছেন জরুরী ভিত্তিতে সুজনকে ভারতে পাঠাতে হবে আর এই জন্য প্রয়োজন পাঁচ লক্ষাধিক টাকা। সুজন সরকারকে সাহায্য পাঠানোর ঠিকানা, অগ্রণী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নাম্বার ১০০০৯৬১৭৩, ভদ্রা শাখা, রাজশাহী। মোবাইল নাম্বার, ০১৯২৬০৬২৯৩২




