ads

সোমবার , ৫ মে ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে হতদরিদ্র মত্স্যজীবিদের মাঝে সেলাইমেশিন ছাগল ও বেড়জাল বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ২:৩৮ অপরাহ্ণ
ভোলাহাটে হতদরিদ্র মত্স্যজীবিদের মাঝে সেলাইমেশিন ছাগল ও বেড়জাল বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে অর্থনৈতিক ভাবে পশ্চাত্পদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মৎস্যজীবিদের মাঝে সেলাইমেশিন, ছাগল ও বেড়জাল বিতরণ অনুষ্ঠান রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, মৎস্য এ্যাক্সটেনশন অফিসার নিলুফা আফরোজ, বিআরডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জগলুল হক, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, আ’লীগ নেতা সাদিকুল ইসলাম, মেরাজ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার অতিদারিদ্র ৪ জন মহিলাকে সেলাইমেশিন, ২০ টি পরিবারের মাঝে ৪০টি ছাগল ও হতদরিদ্র জেলেদের ১০টি বেড় জাল (বড়) অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের হাতে তুলে দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!