ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেড়ামারায় দই খেয়ে শতাধিক অসুস্থ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
ভেড়ামারায় দই খেয়ে শতাধিক অসুস্থ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রেলবাজার এলাকায় অবস্থিত পাবনা সুইট’র বিষাক্ত দই খেয়ে অন্তত ৭০ জন অসুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া গেছে। ্এদের মধ্যে শিশুসহ ২০ জনের অবস্থা আশংকা জনক। পাবনা সুইট’র মালিক মালিক শ্যামল পলাতক রয়েছে। দোকান বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। এঘটনায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান ভেড়ামারা হাসপাতালে রোগীদের সাথে দেখা করেছেন।
ভেড়ামারা থানা, এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, ভেড়ামারা শহরের ফারাকপুর রেল গেট এলাকায় আঃ বারি ছেলে আরিফুল ইসলাম বৌ ভোত অনুষ্ঠান ছিলো গতকাল শনিবার। বিয়ে অনুষ্ঠানে পাবনা সুইট থেকে দই নিয়ে আসে। উক্ত অনুষ্ঠানে দাওয়াতি ও কন্যার বাড়ির লোকজন পাবনা সুইট’র বিষাক্ত দই খেয়ে অন্তত ৭০ জন অসুস্থ্য হওয়ার সংবাদ পাওয়া গেছে। অসুস্থ্যদের কে ভেড়ামারা, দৌলতপুর ও ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুসহ ২০ জনের অবস্থা আশংকা জনক। গুরতর অসুস্থ রা হলেন, ভেড়ামারা ফারাকপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে শাহিন (৮), মৃত কফিল উদ্দিনের ছেলে জফির উদ্দিন শাহ (৮৫), রফিকুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম রোহান (৪), সাঈদেরে মেয়ে সামিয়া (৩), মাজেদুল ইসলামের মেয়ে মারিয়া(৭), সালামের ছেলে এজাজা (৬), ফারুকের মেয়ে সুমুইয়া (৩), তরিকুল ইসলামের স্ত্রী হ্যাপি (২৫), মেয়ে অর্পন (৩), তরিকুল ইসলাম (৪৫), সুমনের মেয়ে মিনা (৩), মুসার ছেলে সালমা (৯)মৃত সামাদের ছেলে রজনী (১৫) রবিউল ইসলামের ছেলে সিয়াম (১০), রাফিউল ইসলামের ছেলে শান্ত (৭) মোহাম্মদের ছেলে নাজিম(৩) রোহান (১০) গুরতর আহত হয়েছে।
ভেড়ামারা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নাজিম উদ্দিন জানান, বিষাক্ত দই খেয়ে অসুস্থ্য হয়েছে রোগীরা । এদের মধ্যে শিশুদের অবস্থা আশংকাজনক।

Need Ads
error: কপি হবে না!