ads

বুধবার , ৩০ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০১৪ ৬:২২ অপরাহ্ণ

SAMSUNG CAMERA PICTURESকুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়া সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলে ২০১৩-১৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এসসিডিপি) আওতায় অধিক ঘনত্বের আম ও লিচু ফলের বাগান স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে সদর উপজেলার পঞ্চাশ জন কৃষকে প্রশিক্ষণ দেয়া হয়।
বুধবার সকালে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফর রহমান, কৃষি তথ্য সার্ভিসের জেলা কৃষি তথ্য ও যোগাযোগ অফিসার কৃষিবিদ হাবিবুল্লাহ। প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন বিশেষজ্ঞ কৃষিবিদ ফজলুল হক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রবীর কুমার বিশ্বাস।
প্রধান অতিথি বলেন বর্তমান কৃষিবান্ধব সরকারের কারনে দেশ আজ খাদ্যে স্বনির্ভর। কৃষির এই সাফল্য ধরে রাখতে টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ধান-গম উৎপাদনের সাথে সাথে অন্যান্য ফলজ বৃক্ষ ও রোপন করতে হবে। কেননা ফল যেমন কৃষককে পুষ্টির যোগান দেয় তেমনি আর্থিক স্বচ্ছলতাও দেয়। টেকসই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উচু জমিতে ফল বাগান স্থাপন করে দেশের জনগনের পুষ্টির চাহিদা পূরণ করতে উপস্থিত কৃষকদের আহŸান জানান।
প্রশিক্ষণে কৃষকদের অধিক ঘনত্বের আম ও লিচু ফলের বাগান স্থাপনের জন্য জমি নির্বাচন, জত নির্বাচন, রোপন পদ্ধতি, আগাছা ও সার ব্যবস্থাপনাসহ অন্যান্য পরিচর্যা এবং ফল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!