চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বজলুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোঃ রফিকুর রহমান। রবিবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি বাস্তবায়নে ছিলো সিনিয়র সদর উপজেলা মৎস্য দপ্তর।




