ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ২:৫৫ অপরাহ্ণ
পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ইউএনও হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী স্বপ্না দাশ। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের ভোলাদাশের কন্যা। তার ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতা তাকে বিয়ের আয়োজন করলে বিষয়টি জানতে পেরে পরিত্রাণ কর্মকর্তা আসাদুর রহমান কাজল বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনকে অবহিত করেন। পরবর্তীতে ইউএনও’র নির্দেশে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রবিউল ইসলাম পরিত্রাণ কর্মকর্তা বিজয় দাশ ও তারেক সরকারসহ স্থানীয় এলাকাবাসী শনিবার দুপুরে ভোলাদাশের বাড়ীতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

পাইকগাছায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ ও সভা

Shamol Bangla Ads

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাইকগাছা থানা ও পৌর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকদলের উপজেলা সভাপতি তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাসুদ পারভেজ, থানা সাধারণ সম্পাদক শেখ শাহ-আলম, রাজীব নেওয়াজ, শেখ সুমন আহম্মেদ, জিএম রুস্তম, কিশোর কুমার মন্ডল, জিয়ারুল ইসলাম, মীর ইদ্রিস, ফসিয়ার রহমান, গোলজার রহমান, বিশ্বজিৎ সাধু, জয়দেব, আল-আমিন, শহীদুল ইসলাম, মোঃ শাহীন, আতিয়ার রহমান, জয়নুর রহমান, জাকির হোসেন, পিরআলী, ইদ্রিস, আলাল বাবু, আব্দুস সামাদ। বক্তারা ফুলতলা থানা আহবায়ক পারভেজ এনামুল ভূইয়ার গ্রেফতারে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!