ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে বিপজ্জনক দল : কোহলি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

kohliশ্যামলবাংলা স্পোর্টস : ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ভিরাট কোহলি বলেছেন, ওয়ানডেতে বাংলাদেশ সব সময়ই বিপজ্জনক। তারা নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখে।
কোহলির উত্তরে ক্রিকেটীয় কূটনীতি কতটা থাকল, কতটা নিজের মনের কথা, সেটা বলা অবশ্য একটু কঠিন। তবে ‘বাংলাদেশকে সমীহ করছি’ কথাটা প্রতিপক্ষ অধিনায়কেরা বোধ হয় এখন আর শুধু ভদ্রতা করে বলেন না। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজটা বাদ দিলে নিকট অতীতে অন্য রকম এক দল হয়ে ওঠার প্রতিশ্র“তির দেখাই মিলেছে বাংলাদেশের খেলায়। সর্বশেষ মুখোমুখি লড়াইটাতে এই এশিয়া কাপেই বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ভারতকে।
কোহলি তাই বলছেন, ওদের বেশ কজন দুর্দান্ত ক্রিকেটারও আছে। তা ছাড়া নিজেদের মাঠে ওরা অনেকগুলো ওয়ানডে ম্যাচও খেলেছে। নিজেদের উইকেট আর কন্ডিশন ওরা ভালো করেই চেনে। ওদের স্পিনারদের সামলানোও কঠিন। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলব। বাংলাদেশের মত দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ওদের এমন কিছু খেলোয়াড় আছে যারা কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনতে পারে। ওরা অতীতে আমাদের বেশ কবার হারিয়েও দিয়েছে।’
তাঁকেই ভবিষ্যতের ভারত অধিনায়ক ভাবা হয়। সেটি অনেক দিন ধরেই। ধোনির অনুপস্থিতিতে কোহলির জন্য দারুণ একটা সুযোগ এসে গেল ষষ্ঠবারের মতো ভারতকে এশিয়া কাপ জেতানোর। কীভাবে দেখছেন হঠাৎ পেয়ে যাওয়া এই নেতৃত্বকে? কোহলির জবাব, এর আগে আটটার মতো ম্যাচে নেতৃত্ব দিয়েছি। এর আগে সবকিছু তো ভালোয় ভালোয় হয়েছে। তবে এটা বড় টুর্নামেন্ট। অবশ্য আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
আরেকটা প্রশ্ন তাঁর দিকে ধেয়ে যাওয়াও যেন ছিল অবধারিত। সুদর্শন কোহলি ভারতের গ্ল্যামার জগতেও বেশ সাড়া ফেলেছেন। চুটিয়ে বিজ্ঞাপন-টিজ্ঞাপনও করছেন। এর সঙ্গে আছে বলিউডের এক তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনও। তবে কোহলির জবাব, নিজের পুরো মনোযোগ তিনি ক্রিকেটেই ধরে রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!