ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুুলাউড়া বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৬:৪১ অপরাহ্ণ
কুুলাউড়া বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : কুুলাউড়া বশিরুল হুসেন সরকারি প্রাথমিক (বিএইচ)বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে ৩৩৪ ভোটারের মধ্যে ২২৩ জন শিক্ষার্থী উক্ত কাউন্সিলে ৩য় থেকে ৫ম শ্রেণীর ক্ষুদে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রুহুল আমিন সাগর ও প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম নির্বাচনের সকল কাজ যৌথ স্বাক্ষরে সম্পন্ন করেন।
ভোটে নির্বাচিতরা হলেন ৫ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার ১২৮ ভোট পেয়ে প্রথম, মাঈশা জাহান ১২৫ভোট পেয়ে দ্বিতীয় ও আশরাফুল ইসলাম মুবিন ১০৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অপরদিকে চতুর্থ শ্রেনীতে ফাজানা ইয়াছমিন ইভা ৮৭ভোট পেয়ে প্রথম ও জয়িতা চক্রবর্তী ৭৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং ৩য় শ্রেনীতে হজ্জাতুল কবির সোহেল ১০৭ ভোট পেয়ে প্রথম ও জান্নাতুল ফেরদৌস রাইসা ৮৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
উক্ত স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রুহুল আমিন সাগর, প্রিজাইডিং অফিসার তায়েফুল ইসলাম, সৈকত পাল স্বপ্ন, শাব্রন্তী দে।
পোলিং অফিসার তৃষা দে, তানজিনা আক্তার, নাসিফ রেজোয়ান চৌধুরী। সার্বিক ভাবে সন্বনয় কারী ও সহায়তা করেন নাসরিন সুলতানা ও সেলিনা আক্তার, সৈয়দ গিয়াস উদ্দিন, ফারহানা রহমান, সম্পা ভট্টাচার্য্য, সুরাইয়া কবির, চামেলি দে ।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার ১২৮ টি বিদ্যালয়ে অনুষ্ঠিত স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচিতরা পরবর্তীতে ১ম থেকে ৫ম শ্রেণীর ২ জন করে শিক্ষার্থীকে কমিটিতে যোগ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। এ কমিটির একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক বাদে অন্য ১৫ জন সাধারণ সদস্য থাকবেন। ওই কমিটি ১ বছর বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, দুপুরের খাবার, স্বাস্থ্য শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন পালন করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!