ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : নালিতাবাড়ীতে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

23 picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৩ ফেব্রুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা সহকারী রিটানিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারেরর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রিটানিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকলেছুর রহমান লেবু, বিএনপি সভাপতি নূরল আমিন, সম্পাদক আশরাফ আলী, ফজলুর রহমান তারা, মো. আব্দুল­াহ ও মোকলেছুর রহমান রিপন মনোনয়ন দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনোয়ারুল মঞ্জিল, মোস্তাক আহম্মেদ মধু, আসাদুজ্জামান আসাদ, জাকারিয়া ইবনে আওয়াল সজিব এবং বিএনপির হাবিবুর রহমান লিটন, রেজাউল করিম বুলবুল, হারুনুর রশিদ বাচ্চু, মনিরুল ইসলাম মনির এবং জাসদের লাল মোহাম্মদ শাহজাহান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বি হলেন আওয়ামী লীগের আসমত আরা আসমা এবং বিএনপির ফাতেমা সরকার।
২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে আগামী ২৩ মার্চ এ উপজেলার ১ লাখ ৭১ হাজার ৯শ ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!