ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চরফ্যাশনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা : ৪ সাংবাদিকসহ আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ১:৩১ অপরাহ্ণ

Bhola_District_Map_Bangladesh-38ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বিএনপি সমর্থিত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার গণসংযোগে অতর্কিত হামলা চালিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনায় ছবি তুলতে গেলে সাংবাদিকদের মারধর করা হয়। ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ২০জন আহত হয়েছে। এসময় সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। আহতদের মধ্যে এসএ টিভি’র জেলা প্রতিনিধি সাহাদাত শাহিন, ভোরের আলো প্রতিনিধি ইউনুস শরীফ, বাংলা ভিশনের ক্যামেরা পারসন শামীম আহমেদ ও সময় টিভি’র ক্যামেরা পারসন উৎপল দেবনাথকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, ২২ ফেব্রæয়ারী শনিবার রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার সদর রোডে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া দোয়াত- কলম প্রতিক নিয়ে নির্বাচনী জনসংযোগ করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা এসে অতর্কিত হামলা চালায়। এ হামলায় বিএনপি‘র ১৬ নেতাকর্মী আহত হয়েছে। এ হামলার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে যুবলীগ ও ছাত্রলীগ । বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা স্বীকার করে রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!