কুমিল্লা প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিলা এর দিক নির্দেশনায় শশীদল বিওপির খাদলা শ্যামপুর এলাকায় জেসিও-৪৮৫৪ সুবেদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে টহল পরিচালনা করে ১১৪০ কেজি ইলিশ মাছ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫৪ হাজার টাকা মাত্র। এ ছাড়াও নিয়মিত টহলের অংশ হিসেবে যেমন সীমান্ত এলাকার সালদানদী বিওপির কৈখোলা, শিবের বাজার বিওপির ভাটবাড়ী, একবালিয়া পোষ্টের একবালিয়া এলাকা, শিবের বাজার বিওপির চরল²ীপুর, আমানগন্ড বিওপির তালতলা এবং গোলাবাড়ী পোষ্টের কেরানীনগর এলাকায় অভিযান চালিয়ে হুইস্কি-১২৬ বোতল, বাংলাদেশী করলা-১০০০ কেজি, বাই-সাইকেল-০১ টি, চা-পাতা-২৭ কেজি, কিছমিছ-১০ কেজি এবং ভারতীয় জটগাজা-১.৭ কেজি মালিক বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৯ লাখ ৫৮ হাজার ৫০ টাকা মাত্র। আটককৃত মালামাল কুমিল্লা কাস্টমস্/ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে এবং মাছ নিলামে বিক্রয় করা হয়েছে।




