ঝালকাঠি প্রতিনিধি : বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া জামে মসজিদটির একাংশ ইতোমধ্যে বিলিন হয়ে গেছে। এলাকার মুসলিদের ধারনা মসজিদের বাকী অংশ ও যে কোনো সময় তলিয়ে যেতে পারে নদীর গর্ভে। মসজিদের সব কয়টি ওয়ালে বড় বড় ফাঁটল ধরায় প্রতিদিন ঝুঁকির মধ্যে নামাজ আদায় করছেন মুসলিরা। গত এক সপ্তায় বিষখালী নদীর অব্যাহত ভাঙন তীব্র মাত্রা ধারন করায় মসজিদের ইমাম সাহেব মসজিদটি রক্ষায় সন্দিহান হয়ে পড়েছেন। ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকীবসহ এলাকাবাসী মসজিদটি দ্রুত ভাঙন কবলিত এলাকা থেকে স্থানান্তর কিংবা রক্ষাবাদ নির্মান করার দাবী জানান।




