তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার কুমিল্লা মহানগরীর নজরুল এভিনিউস্থ শ্রী শ্রী কাত্যায়নী কালীবাড়ীতে কার্যনির্বাহী পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও সন্তান সংঘের আয়োজনে শিব মন্দির চতুর্থ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হবে।

তদুপলক্ষ্যে সকাল ৮টায় পূজা ও যজ্ঞ। অতঃপর ঢাকা গাজীপুর হতে আগত রামায়ণ গায়ক নিমাই চাঁদের পরিবেশনায় রামায়ন গান। দুপুর ২টায় উৎসবে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
ওই উৎসবানুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসবকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান জানিয়েছেন- শ্রী শ্রী কাত্যায়নী কালীবাড়ী কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক শিব প্রসাদ রায়।




