ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারের দাম কমলো : ভবিষ্যতেও আমরা কৃষকের পাশে থাকব: মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০১৩ ৬:৫৪ পূর্বাহ্ণ

motiaশ্যামলবাংলা ডেস্ক : কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের বিশ্বাস, স্থিতিশীল কৃষি উৎপাদনের স্বার্থে সরকার সময়মতো কার্যকর পদেক্ষপ নিয়েছে, ভবিষ্যতেও আমরা কৃষকের পাশে থাকব। ২৫আগস্ট রবিবার সচিবালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী  বলেন বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য স্থিতিশীল থাকায় ফসলের উৎপাদন খরচ কমানো ও টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে ইউরিয়া সারের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে । রবিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, গত সাড়ে চার বছরে সরকার টিএসপি সারের দাম কেজিতে ৮০ টাকা থেকে তিন ধাপে কমিয়ে ২২ টাকায়, মিউরিয়েট অব পটাশের (এমওপি) দাম ৭০ টাকা থেকে ১৫ টাকায় এবং ডিএপি সারের দাম ৯০ টাকা থেকে কমিয়ে ২৭ টাকায় নামিয়ে এনেছে , প্রতি বছর কৃষি জমি কমলেও কৃষকরা উৎপাদন বাড়িয়েছে। কৃষকের স্বার্থের কথা মাথায় রেখেইে এবার ইউরিয়া সারের দাম ২০ থেকে ১৬ টাকায় কমিয়ে আনা হলো। এর
ফলে বছরে অতিরিক্ত ৬৮০ কোটি টাকা খরচ হবে বলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম নাজমুল ইসলাম জানান বর্তমানে বছরে সাড়ে ২৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে ১৭ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

Need Ads
error: কপি হবে না!