নরসিংদী প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় মোঃ আব্দুল আলী ভূইয়াকে আওয়ামী যুবলীগ থেকে বহিঃস্কার করা হয়েছে। বুধবার রাতে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলী ভূইয়ার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবাল জানায়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে মোঃ আব্দুল আলী ভূইয়াকে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সহ আওয়ামী যুবলীগের সকল সদস্য পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।




