নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বাল্যবিবাহ পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ঘটকের জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার দপ্তরে গঠিত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ রায় প্রদান করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, সাপাহার উপজেলার বিনোদপুর গ্রামের শফিউদ্দীনের স্কুল পড়–য়া কন্যা মাবিয়া খাতুন (১৪) এর সাথে পতœীতলা উপজেলার মধইল মানাসী গ্রামের মোজাফ্ফর রহমানের পুত্র রাজু (২৩) এর পারিবারিক ভাবে বিবাহের দিন ধার্য্য করা হয়। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বুলবুল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ বিনোদপুর গ্রামের ওই বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায় এ সময় বর ও কনের অবিভাবকগন পালিয়ে যায়। পুলিশ ওই বাল্য বিবাহ পরিচালনাকারী (ঘটক) একই গ্রামের মৃতঃ সদের মন্ডলের পুত্র পান বিক্রেতা নজরুল ইসলাম (৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্যবিবাহ পরিচালনার দায়ে অভিযুক্ত ঘটক এর ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাপাহারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কহিনুর গাঁজাসহ গ্রেফতার

নওগাঁর সাপাহারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কহিনুর বেগম (৩৮) নামের এক মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল হাই ও এএসআই বুলবুল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ সদরের নসিব সিনেমা হলের সামনে থেকে মহিলা দ্বারা তাঁর দেহ তলাশী করে ১শ ৪৫ গ্রাম গাঁজাসহ পতœীতলা উপজেলার দিবর ধোয়াপাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কহিনুর বেগম কে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় মামলা দায়ের করে পরের দিন সকালে জেলা জেল হাজতে প্রেরন করা হয়।




