ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় মাদ্রাসার অফিস সহকারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১২, ২০১৪ ২:৩৪ অপরাহ্ণ

Hottaচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার নাপিতখালি গ্রামে শফিউদ্দীন (৪৫) নামের এক মাদ্রাসার অফিস সহকারীকে রড দিয়ে মেরে মাথা ফাঁটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। সে নাপিতখালি গ্রামের শাহাদাত আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নাপিতখালী গ্রামের শফিউদ্দীন মঙ্গলবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির অদূরে ফোনে কথা বলছিল। এসময় ৭-৮ জন দুর্বৃত্ত তাকে রড দিয়ে মেরে মাথা ফাঁটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত শফিউদ্দিনকে এলাকাবাসীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে সে মারা যায়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, হত্যাকাÐের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!