ads

বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১২, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার সাদা পোশাকে নেমেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই যুগ। দীর্ঘ অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। কিন্তু এই প্রত্যাবর্তনের মুহূর্তে বাংলাদেশের সমর্থকদের জন্য অপেক্ষা করছে খানিকটা হতাশাও— দেশের টেলিভিশনের কোনো চ্যানেলেই দেখা যাবে না দুই টেস্টের এই সিরিজ।

Shamol Bangla Ads

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর হবে দ্বিতীয় ম্যাচ। প্রায় দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেট—স্বাভাবিকভাবেই এই সিরিজ ঘিরে আগ্রহের কমতি থাকার কথা নয়। কিন্তু দেশের দর্শকদের সেই আগ্রহ মেটাতে এবার টেলিভিশনের পর্দা পাশে থাকছে না।

বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের বেশির ভাগ ম্যাচ সম্প্রচার করে টি-স্পোর্টস। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচার স্বত্ব পায়নি দেশের এই বেসরকারি টেলিভিশন চ্যানেল। এমনকি দেশের অন্য কোনো চ্যানেলও সম্প্রচার স্বত্ব পায়নি। সমর্থকদের তাই যেতে হবে ডিজিটাল মাধ্যমে। নির্দিষ্ট ফি দিয়ে ট্যাপম্যাড অ্যাপে দেখা যাবে দুই টেস্টের ম্যাচ।

Shamol Bangla Ads

অন্য দেশগুলোর দর্শকদের অবশ্য বাংলাদেশের সমর্থকদের মতো এতটা ঝামেলায় পড়তে হবে না। শ্রীলঙ্কায় সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস, এসএলটি ও সুপ্রিম টিভিতে। পাকিস্তানে সম্প্রচার করবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপে স্টার স্পোর্টসে খেলা দেখার ব্যবস্থা থাকছে মেডিয়ানেটের সৌজন্যে।

নেপাল ও ভুটান থেকেও এই সিরিজ দেখা যাবে স্টার স্পোর্টসে। ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি ম্যাচ দেখার সুযোগ থাকছে জিও হটস্টারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত আন্তর্জাতিক সম্প্রচারকদের তালিকা থেকেই এসব তথ্য জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!