ads

বুধবার , ৫ আগস্ট ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ৫, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

‘জুলাই চেতনায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি জুলাই শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। বিতর্ক প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা হলো যুক্তির এক সৃজনশীল লড়াই, যা শিক্ষার্থীদের মননশীলতা, কথা বলার জড়তা দূর করা এবং বিশ্লেষণী ক্ষমতা তৈরিতে দারুণভাবে সাহায্য করে। বিতর্ক সঠিক সিদ্ধান্ত নিতে এবং নেতৃত্ব গুণাবলি অর্জন করতে শেখায়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক চর্চা হওয়া উচিত।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, জুলাই শহীদ মাহবুব আলমের মা মাফুজা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু তারেক। ওইসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় শহরের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!