ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পিকআপ চাপায় ইলেকট্রিক মিস্ত্রী নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ২৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পিকআপ চাপায় মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে নকলা-নালিতাবাড়ী মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে একটি রিকশা চলে আসে। ওইসময় মোটরসাইকেল চালক রাব্বী হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। একইসাথে পিকআপ চালক নূর মোহাম্মদকে (২৬) আটক করে পুলিশ। পিকআপ চালক নূর মোহাম্মদ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!