ads

সোমবার , ২৫ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমের এই ঈদ কাটুক সাদা-নীল পোশাকে

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

ঈদের আনন্দ মানেই নতুন পোশাক। তবে গত কয়েক বছরের কোরবানির ঈদের মতো এবারও এই ঈদে থাকবে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়া। রোজার ঈদের তুলনায় এই ঈদে রান্নাঘরের ব্যস্ততা একটু বেশিই থাকে। এমন আবহাওয়ায় সারা দিনের ব্যস্ততায় ভারী কারুকাজ কিংবা গাঢ় রঙের পোশাক পরে থাকাটা কষ্টকর। এই গরমে চোখের শান্তি এবং শরীরের স্বস্তি আনতে নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন। এ দুটি রংই গরমকালে পরার জন্য অন্যতম আদর্শ।

Shamol Bangla Ads

নীল-সাদার চিরন্তন আভিজাত্য
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘ফ্যাশন দুনিয়ায় নীল ও সাদার কম্বিনেশনকে ক্ল্যাসিক হিসেবে ধরা হয়। নীল রং যেমন আভিজাত্য, গভীরতা ও প্রশান্তির প্রতীক; সাদা তেমনই পবিত্রতা ও স্নিগ্ধতার প্রতীক। গরমে এই দুই রঙের মেলবন্ধন পোশাকে একধরনের শীতল অনুভূতি তৈরি করে।’ হালকা আকাশি নীল থেকে শুরু করে রয়্যাল ব্লু কিংবা নেভি ব্লু রঙের সঙ্গে যেকোনো শেডের নীল পোশাক এই ঈদে সকাল বা বিকেলের আড্ডায় আপনাকে অনন্যভাবে তুলে ধরবে।

ঈদের দিন কেমন হবে পোশাকের ধরন
গ্রীষ্মের ঈদ আরামদায়ক করতে ফ্যাব্রিকসের দিকে নজর দেওয়াটা বেশি জরুরি। নীল-সাদা পোশাকের ক্ষেত্রে সুতি, লিনেন কিংবা আর্টিফিশিয়াল সিল্কের চল এবার বেশি। সাদার জমিনে নীলের নানা শেড ও ঐতিহ্যবাহী মোটিফের ব্যবহার এবারের ঈদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে।

Shamol Bangla Ads

মা-মেয়ের ম্যাচিং ফ্রক ও সালোয়ার স্যুট
ঈদের সকালে যখন ঘরে ও বাইরে ব্যস্ততা থাকে, তখন আরামদায়ক সুতি বা লিনেনের কাপড় বেছে নেওয়া যেতে পারে। সাদা জমিনে হালকা নীল রঙের জ্যামিতিক মোটিফ ও গলার সূক্ষ্ম কাজ করা ফ্রক স্টাইল কুর্তি বা কামিজ এই গরমে দারুণ মানানসই। সঙ্গে ঘেরওয়ালা ধুতি বা সালোয়ার এবং গাঢ় ফিরোজা বা নীল রঙের ওড়না পুরো লুকে এনে দেবে উৎসবের আমেজ; বিশেষ করে মা-মেয়ের এমন একই রকম ম্যাচিং পোশাক ঈদের সকালকে আনন্দদায়ক ও রঙিন করে তুলবে।

সুতি শাড়ি
দুপুরের দিকে যখন গরমের তীব্রতা বাড়ে, তখন সুতি বা সুতি শাড়ি হতে পারে সেরা পছন্দ। ধবধবে সাদা বা অফ হোয়াইট জমিনে নীল রঙের ব্লক প্রিন্ট বা হাতের কাজ এবং পাড়ের ট্র‍্যাডিশনাল নকশা গরমে চোখে শান্তি আনবে। সঙ্গে যদি নীল রঙের প্রিন্টেড ব্লাউজ পরা হয় এবং চুলে গোঁজা হয় তাজা ফুল, তবে বিকেলের আড্ডায় বা আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার লুকে এক অদ্ভুত বাঙালি আভিজাত্য ফুটে উঠবে।

রাতের পোশাক
রাতের বেলার পারিবারিক মিটআপের জন্য একটু গর্জিয়াস লুকে যাওয়া যেতে পারে। সাদার ওপর নীল প্রিন্টের সিল্কের শাড়ি কিংবা নীল-সাদা কাতান শাড়ি রাতের আলোয় বেশ রাজকীয় আবহ তৈরি করবে। পুরুষেরা রাতের জন্য বেছে নিতে পারেন সাদা স্ট্রাইপ বা মোটিফের নেভি ব্লু সিল্কের বা সুতির পাঞ্জাবি।

মিক্স অ্যান্ড ম্যাচ করার সহজ উপায়
নীল-সাদা পোশাকের বড় সুবিধা হলো, এর যেকোনো একটি অংশকে অন্য পোশাকের সঙ্গে খুব সহজে ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ বা মানিয়ে নেওয়া যায়। যেমন—

শাড়ি ও ব্লাউজ: একটি জাঁকালো নীল সিল্ক বা জামদানি শাড়ির সঙ্গে যদি আপনি একেবারে সাদা কটনের ব্লাউজ পরেন, তবে খুব সুন্দর লাগবে। উল্টোভাবে, সাদা শাড়ির সঙ্গে গাঢ় নীল ডিজাইনার ব্লাউজও দারুণ মানায়।

পাঞ্জাবি ও পায়জামা: পুরুষেরা একদম ধবধবে সাদা পায়জামা-পাঞ্জাবির সঙ্গে একটি নীল রঙের ভেস্ট কোট বা কটি পরে নিতে পারেন, যা মুহূর্তেই ঈদের লুকে আনবে উৎসবের আমেজ।

ফ্যাশন মানে শুধু ট্রেন্ডের পেছনে ছোটা নয়, বরং প্রতিকূল আবহাওয়ায় নিজেকে কতটা স্বস্তিতে রাখা যায়, তা-ও ফ্যাশনের অংশ। কৃত্রিম গ্ল্যামারের পেছনে না ছুটে এই ঈদে নীল ও সাদা রঙের স্নিগ্ধতায় সেজে উঠুন। এটি আপনার ঈদ আরামদায়ক করার পাশাপাশি মার্জিত রুচিবোধকেও সবার সামনে তুলে ধরবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!