ads

শনিবার , ২ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির শঙ্কা কেমন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে চিন্তার নাম বৃষ্টি। চট্টগ্রামের সাগরিকায় বেরসিক বৃষ্টিতে ভেসে গেছে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় এবং শেষ ম্যাচের আগে তাই চিন্তা থেকেই যাচ্ছে দুই দলের ক্রিকেটার এবং ভক্তদের মনে।

Shamol Bangla Ads

শেষ টি-টোয়েন্টির ভেন্যু মিরপুর শেরেবাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দেশের অন্যান্য জায়গার মতো গত কয়েক দিন ধরে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকালের পরই থেমেছে বৃষ্টি। আকাশ মেঘলা থাকলেও গত ২৪ ঘণ্টায় ঢাকায় তেমন বৃষ্টি হয়নি।

আজও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা ম্যাচের জন্য তেমন একটা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অর্থাৎ সিরিজের শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম।

Shamol Bangla Ads

সূচি অনুযায়ী, বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২টায়। আবহাওয়ার তথ্য বলছে, এদিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। আছে ভারী বর্ষণের সম্ভাবনা। আশার কথা হলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে আসবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে ২৫ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৫ থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসে। বিকালের দিকে বাতাসে আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৭৭ শতাংশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক অর্থে সুবিধা হয়েছে নিউজিল্যান্ডের। সমতায় সিরিজ শেষ করার সুযোগ তৈরি হয়েছে সফরকারী দলের সামনে। সে ক্ষেত্রে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ট্রফি জিততে চাইলে আজ জেতার বিকল্প নেই ফিল সিমন্সের দলের জন্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!