ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায়-হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা ও শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ১৮, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ​১৮ মার্চ বুধবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জ উচ্চবিদ্যালয় হলরুমে আয়োজিত ওই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ওইসময় তিনি বলেন, পবিত্র ঈদের খুশিতে যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো শামিল হতে পারে, সেদিকে সরকারের পাশাপাশি সবারই নজর দেওয়া উচিত।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবক খাদিম মুহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি এবং বিধবা মহিলাদের প্রত্যেকের হাতে ১৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!