ads

মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Shamol Bangla Ads

নাম পরিবর্তন করে কাজের কী পরিবর্তন আসবে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের দাবি ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হোক। তাই নতুন নামকরণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রতিষ্ঠার সময়ে (২০০৪ সালে) র‌্যাবের নাম ছিল ‘র‌্যাপিড অ্যাকশন টিম’ (র‌্যাট)। পরে বাহিনীটির নাম দেওয়া হয় র‌্যাব। এবার আরও একবার নাম পরিবর্তন হচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠিত বিশেষ এই বাহিনীর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!