ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

আসন্ন আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে ছাঁটাই পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।

Shamol Bangla Ads

তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে।

মুস্তাফিজ ছাড়া তালিকায় থাকা অন্য ৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এই ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

Shamol Bangla Ads

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় আছেন রাকিবুল হাসান। জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!