ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে। ১৯ নভেম্বর বুধবার নয়াদিল্লিতে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকে হয় বলে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে গতকাল মঙ্গলবার একদিন আগেই দিল্লিতে পৌঁছেন খলিলুর।

Shamol Bangla Ads

হাই কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম বৈঠকে অংশ নিতে দিল্লি সফররত বাংলাদেশ প্রতিনিধি দল আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তাঁর দলের সঙ্গে সাক্ষাৎ করেছে।’

এতে আরো বলা হয়, ‘সেখানে সিএসসির কার্যক্রম ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান খলিলুর রহমান।’

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেন খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। সেদিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা তা বিবৃতিতে জানানো হয়নি।

গত মাসে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। অন্তর্বর্তী সরকারের এক বছরের বেশি সময়ে তাকে নিয়ে মাত্র দুজন উপদেষ্টা ভারত সফর করলেন। ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!