রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। ৫ নভেম্বর বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো।




