ads

বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার দুপুরে নকলা উপজেলা পরিষদ হলরুমে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। ধান আবাদের পর জমি পতিত না রেখে সরিষা, গম, চিনাবাদাম চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হতে পারেন।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী। ওইসময় নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন চলতি রবি মৌসুমে নকলা উপজেলার ৩ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ইউরিয়া এবং ১০ কেজি করে এমওপি বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!