ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৭, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

শেরপুরে ‍শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাস-ট্রাক চালককে জরিমানা আদায়সহ অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। ১৭ আগস্ট রবিবার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জন ট্রাক-বাস চালককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতে জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!