ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১০, ২০১৪ ৫:১১ অপরাহ্ণ

durghotonaসিরাজগঞ্জ প্রতিনিধি :বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনবাড়িতে ৩টি ট্রাক, একটি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ও প্রাইভেটকার থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ৪টি পুড়ে যাওয়া কংকাল উদ্ধার করেছে। নিহতের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়ার আশংকা রয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ৬নং ব্রীজের উপরে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি মটর সাইকেল ও ১টি ট্রাক পিছন থেকে পরপর ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মাইক্রোবাস ও প্রাইভেটকার পুড়ে গেছে। ২টি ট্রাক মহাসড়কের পাশে উল্টে গেছে। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ, কামারখন্দ. বঙ্গবন্ধু সেতু থানা ও ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালাচ্ছে। পুড়ে যাওয়া মাইক্রোবাস থেকে ৩টি ও প্রাইভেটকার থেকে ১টি মোট ৪টি কংকাল উদ্ধারের কথা জানিয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন রাত ১০টার দিকে বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!