ads

শনিবার , ৭ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কত হলে মুক্তি পেল ঈদের ৬ সিনেমা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

ঈদকে কেন্দ্র করে এবার মুক্তি পাচ্ছে মোট ৬টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। বাকি সিনেমাগুলোও বিভিন্ন সংখ্যক হলে মুক্তি পাচ্ছে। নিচে প্রতিটি সিনেমার নাম ও কতটি হলে মুক্তি পাচ্ছে, তার তালিকা দেওয়া হলো:

Shamol Bangla Ads

তাণ্ডব:

শাকিব খানের সিনেমা মানেই রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তার ‘তাণ্ডব’ সিনেমা যে এবারের ঈদে অন্য আর সকল সিনেমা থেকে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। হয়েছেও তাই। সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’।

Shamol Bangla Ads

জানা যায়, সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে। ওই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলা নূরের। এখানে ক্যামিও চরিত্রে আছেন আফরান নিশো, সিয়াম আহমেদ আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

ইনসাফ:
সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি সিনেমাপ্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছিল মুক্তির আাগেই। শাকিব খানের‘তাণ্ডব’ সিনেমার পর সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘ইনসাফ’। এটি ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২৫ এপ্রিল নির্মাতা সঞ্জয় সমাদ্দার এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছিলেন, “ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!” ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

এশা মার্ডার: কর্মফল:

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

উৎসব:

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা চালানো হয়েছে। সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’

‘উৎসব’ সিনেমাটি মুক্তি পেয়েছে মোট সাতটি প্রেক্ষাগৃহে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

টগর:

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব ছিলেন ‘টগর’ সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরি।এই সিনেমাটি দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘নীলচক্র : ব্লু গ্যাং’:

‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে আসছেন আরিফিন শুভ। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’।দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভ এবং মন্দিরা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!